দায়িত্বশীলদের সম্মানে সদর উপজেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আয়োজনে দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৬ রমজান (১৬ মার্চ) বিকালে সদর উপজেলা জামায়াতের আগরদাড়ি কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি প্রভাষক ওবায়দুল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর সবুরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
