বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেরদৌস ওয়াহিদের নতুন এলবাম আসছে এই ঈদে।

ফেরদৌস ওয়াহিদের নতুন এলবাম আসছে এই ঈদে।

ফেরদৌস ওয়াহিদের নতুন এলবাম আসছে এই ঈদে।

দেশের পপ সংগীতের জীবন্ত কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদ এবার নিয়ে এলেন নতুন একটি গান। ‘ফাঁকি’ শিরোনামের এই বিশেষ গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের গায়ক খন্দকার বাপ্পি। গানটি ‘খন্দকার বাপ্পি অফিসিয়াল’ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হয়েছে।

মানুষের জীবনের চিরন্তন সত্য, সময়ের মূল্য এবং আত্মউপলব্ধির গল্প উঠে এসেছে এই গানে। ‘মন উজালা মন উতলা / খেলছো তুমি কিসের খেলা’-এমন জীবনমুখী ও অর্থবহ কথায় গানটি লিখেছেন গীতিকার তারেক আনন্দ। সুর ও সংগীত পরিচালনা করেছেন মেহেদী বাপন।

গানটিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একটি দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও। মডেল হয়েছেন জনপ্রিয় র‍্যাম্প মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা।

গান প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘নতুনদের সঙ্গে কাজ করতে আমার সবসময় ভালো লাগে। ‘ফাঁকি’ গানের মাধ্যমে এ প্রজন্মের সঙ্গে দারুন মেলবন্ধন হলো। আশা করছি গানটি ভালো লাগবে সবার।’

গীতিকার তারেক আনন্দ বলেন, ‘ফেরদৌস ওয়াহিদ আমাদের সংগীতের এক জাদুকরী নাম। তার চিরচেনা সেই দরাজ কণ্ঠের কথা মাথায় রেখেই ‘ফাঁকি’ গানের কথাগুলো সাজিয়েছি। বাপ্পির গায়কীও অসাধারণ। আশা করি, শ্রোতারা গানটির মাঝে জীবনের দর্শন খুঁজে পাবেন।’

খন্দকার বাপ্পি তার অনুভূতি জানিয়ে বলেন, ‘ফেরদৌস ওয়াহিদ স্যারের মতো কিংবদন্তির সঙ্গে একই গানে কণ্ঠ দিতে পারা আমার সংগীত জীবনের অন্যতম বড় প্রাপ্তি। তাঁরুণ্যদীপ্ত সেই একই এনার্জি নিয়ে তিনি গানটি গেয়েছেন। গানটি শ্রোতারা পছন্দ করবেন।’