মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় শেষ সময়ে ঈদের কেনা কাটা চলছে

মাগুরায় শেষ সময়ে ঈদের কেনা কাটা চলছে

মাগুরায় শেষ সময়ে ঈদের কেনা কাটা চলছে

মো: সাজ্জাদ হোসেন 
মাগুরা জেলা প্রতিনিধি


পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মাগুরায় জমে উঠেছে ঈদ বাজার। শহরের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে কেনাকাটা।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা, যার ফলে পুরো শহরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

শহরের বেবী প্লাজা, নুর জাহান প্লাজা, জেলা পরিষদ সুপার মার্কেট, কাজী টাওয়ার, আল আমীন মার্কেট, বকসি মার্কেট, জুতা পট্টি, হাজিপুর মার্কেট, কলেজ রোড ও মৈয়দ আতার আলী সড়কসহ বিভিন্ন মার্কেট ও দোকানে ক্রেতাদের ঢল নেমেছে।

বিশেষ করে গার্মেন্টস ও শাড়ির দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। পাশাপাশি জুতার দোকানগুলোতেও ক্রেতাদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। বাজারে বিভিন্ন ডিজাইনের কাপড়, থ্রিপিস ও নতুন ফ্যাশনের পোশাক পাওয়া যাচ্ছে। ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা নতুন নতুন সংগ্রহ এনেছেন, যা ক্রেতাদের আকর্ষণ করছে। বিশেষ করে পাকিস্তানি কাপড়, দেশি প্রিন্টের শাড়ি এবং আমদানি করা বিভিন্ন আধুনিক ডিজাইনের পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ তুলনামূলক বেশি দেখা যাচ্ছে।

এদিকে ক্রেতাদের বাড়তি চাপের কারণে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রায় সারাদিনই যানজট লেগে থাকছে। মার্কেটগুলোতে মানুষের ভিড় এতটাই বেশি যে অনেক সময় চলাচল করাও কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে দর্জিদেরও এখন দম ফেলার সুযোগ নেই। দিনরাত চলছে নতুন পোশাক তৈরির ব্যস্ততা।

ঈদকে কেন্দ্র করে শহরের মার্কেটগুলো রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, যা সন্ধ্যার পর আরও আকর্ষণীয় পরিবেশ তৈরি করছে। ফুটপাতজুড়েও বসেছে অসংখ্য অস্থায়ী দোকান। এসব দোকানেও ক্রেতাদের ভিড় কম নয় এবং গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলছে। এছাড়া কয়েকটি জুতার দোকান ক্রেতাদের আকৃষ্ট করতে বিশেষ ছাড়ের ঘোষণাও দিয়েছে।

দোকানিরা বলছেন, গত বছরের তুলনায় এ বছর বেচাকেনা বেশ ভালো ছিলো রোজার শুরুতে। তবে ঈদ সামনে রেখে বেচাকেনা কিছুটা মন্থর হয়ে পড়েছে। ক্রেতারা বিশেষ করে পাকিস্তানি কাপড়, দেশি প্রিন্ট শাড়ি এবং বিভিন্ন আমদানি করা কাপড়ের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন।

তবে ক্রেতাদের অভিযোগ, এ বছর কাপড়ের দাম আগের তুলনায় অনেকটাই বেশি। অনেক ক্রেতা জানান, যে কাপড় গত বছর তারা ১০০০ থেকে ১২০০ টাকায় কিনেছিলেন, সেই একই ধরনের কাপড় এখন বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২৫০০ টাকায়। শুধু কাপড়ই নয়, প্রায় সব পণ্যের দামই এ বছর কিছুটা বেড়েছে বলে মনে করছেন তারা। সব মিলিয়ে ঈদকে ঘিরে মাগুরার বাজারগুলো এখন ক্রেতা-বিক্রেতার পদচারণায় সরগরম হয়ে উঠেছে, আর শেষ মুহূর্তের কেনাকাটায় প্রতিদিনই বাড়ছে মানুষের ভিড়।