আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উৎসবের প্রস্তুতির পাশাপাশি বৈরী আবহাওয়ার আশঙ্কায় সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন দেশের পাঁচটি বিভাগে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব দেখা যেতে পারে।আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, আগামী ২০ ও ২১ মার্চ বৃষ্টিপাত তুলনামূলক বেশি হতে পারে। এর আগে ও পরে বৃষ্টির প্রবণতা কিছুটা কম থাকলেও ঈদের দিন কালবৈশাখীর আশঙ্কা বেশি থাকবে।তিনি বলেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরাংশে ঝড়-বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে।
আবহাওয়ার পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত সিলেট বিভাগের কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দুই-এক জায়গায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
-1773748650.webp)