বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাশরুম বিপ্লবে মাগুরা: মহাইমিনের ছোঁয়ায় স্বাবলম্বী শত নারী”

মাশরুম বিপ্লবে মাগুরা: মহাইমিনের ছোঁয়ায় স্বাবলম্বী শত নারী”

মাশরুম বিপ্লবে মাগুরা: মহাইমিনের ছোঁয়ায় স্বাবলম্বী শত নারী”

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের বড় কড়ি গ্রামের তরুণ উদ্যোক্তা মহাইমিন আলম মাশরুম চাষের মাধ্যমে এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছেন। তার হাত ধরে শুধু নিজের জীবনই নয়, বদলে যাচ্ছে এলাকার বহু দরিদ্র ও স্বল্প আয়ের নারীর জীবনও। একসময় যারা সংসারের বোঝা হয়ে ছিলেন, আজ তারাই হয়ে উঠছেন পরিবারের আয়ের অন্যতম ভরসা।
খোঁজ নিয়ে জানা যায়, কয়েক বছর আগে অল্প পুঁজি নিয়ে নিজ বাড়ির একটি ছোট ঘরে মাশরুম চাষ শুরু করেন মহাইমিন। শুরুটা সহজ ছিল না—অভিজ্ঞতার অভাব, বাজার সমস্যা—সবকিছুই ছিল। তবে ধৈর্য, পরিশ্রম এবং প্রশিক্ষণের মাধ্যমে তিনি ধীরে ধীরে সফলতা অর্জন করেন এবং নিজের খামারকে একটি পূর্ণাঙ্গ মাশরুম সেন্টারে রূপ দেন।
বর্তমানে তার এই সেন্টারকে ঘিরেই তৈরি হয়েছে এক নতুন অর্থনৈতিক চক্র। বড় কড়ি গ্রামসহ আশপাশের এলাকার অনেক নারী এখন ঘরে বসেই মাশরুম চাষ করছেন এবং উৎপাদিত মাশরুম মহাইমিনের সেন্টারে এনে বিক্রি করছেন। এতে তারা পাচ্ছেন নিশ্চিত বাজার, আর বাড়ছে তাদের আত্মবিশ্বাস ও আয়।
মাশরুম বিক্রি করতে আসা নারীদের মধ্যে নাসিমা খাতুন, ফাতেমা আক্তার, সুচিত্র বসু, কৃষ্ণা বিশ্বাস, রেনুকা বিশ্বাস, রাখি আক্তার, রূপবান বিবি, ইতিকা রানী, আকলিমা খাতুন ও বিউটি খাতুন—প্রত্যেকেই আজ নিজের জীবনের গল্প বদলে ফেলেছেন।
নাসিমা খাতুন বলেন,
“আগে সংসারে খুব কষ্ট ছিল, নিজের কোনো আয় ছিল না। এখন মাশরুম চাষ করে প্রতি মাসে কিছু টাকা আয় করতে পারছি। এতে সংসারে অনেক সহায়তা হচ্ছে।”
ফাতেমা আক্তার জানান,
“মহাইমিন ভাই আমাদের হাতে-কলমে শিখিয়েছেন। এখন আমরা নিজেরাই কাজ করতে পারি। আগে ভাবিনি ঘরে বসেই আয় করা সম্ভব।”
সুচিত্র বসু বলেন,
“এই কাজটা আমাদের জন্য আশীর্বাদ। এখন আমরা কারও ওপর নির্ভরশীল না, নিজেরাই কিছু করতে পারছি।”
কৃষ্ণা বিশ্বাস ও রেনুকা বিশ্বাস বলেন,
“আমরা আগে কখনো ভাবিনি এমনভাবে স্বাবলম্বী হতে পারব। এখন নিজেদের আয় দিয়ে সন্তানদের পড়াশোনার খরচ চালাতে পারছি।”
রাখি আক্তার ও রূপবান বিবি বলেন,
“মাশরুম চাষ আমাদের জীবনে নতুন আশা এনে দিয়েছে। আমরা চাই আরও অনেক নারী এই কাজে যুক্ত হোক।”
ইতিকা রানী, আকলিমা খাতুন ও বিউটি খাতুন জানান,
“এই কাজের মাধ্যমে আমরা এখন সম্মানের সাথে জীবনযাপন করতে পারছি। সমাজে আমাদের মূল্য বেড়েছে।”
প্রতিদিন বিভিন্ন সময় এসব নারী তাদের উৎপাদিত মাশরুম নিয়ে মহাইমিনের সেন্টারে এসে জমায়েত হন। সেখানে মাশরুম বিক্রি করেন, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং অনেকেই এই সফলতার মুহূর্তগুলো ছবি তুলে ধরে রাখেন।
তরুণ উদ্যোক্তা মহাইমিন আলম বলেন,
“আমি চাই আমার মাধ্যমে আরও মানুষ কাজের সুযোগ পাক। বিশেষ করে নারীরা যদি ঘরে বসেই আয় করতে পারে, তাহলে পুরো সমাজটাই বদলে যাবে।”
তিনি আরও জানান, ভবিষ্যতে তিনি একটি আধুনিক মাশরুম প্রশিক্ষণ ও সংগ্রহ কেন্দ্র গড়ে তুলতে চান, যেখানে আরও বেশি নারী ও তরুণদের প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে।
স্থানীয়দের মতে, মহাইমিন আলমের এই উদ্যোগ শুধু একটি ব্যবসা নয়—এটি একটি সামাজিক আন্দোলন। তার হাত ধরে মাশরুম চাষ এখন শুধু আয়ের উৎস নয়, বরং গ্রামীণ নারীদের আত্মমর্যাদা ও স্বাবলম্বীতার প্রতীক হয়ে উঠেছে।