সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেলে কুলিয়া ইউনিয়ন বালিকা বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়া ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফফার এবং সঞ্চালনা করেন সেক্রেটারি হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহাদ্দিস আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
অনুষ্ঠানে কুলিয়া ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে দুই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় সেক্রেটারি হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক দাবি প্রধান অতিথির কাছে তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “সংসদের অধিবেশন শুরু হয়েছে মাত্র দুই দিন। এর মধ্যেই কিছু ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই—জামায়াতের এমপিরা কখনো ম্যানেজ হয় না। সাতক্ষীরার জন্য বরাদ্দকৃত সরকারি বাজেট আমরা জনগণের কল্যাণে সঠিকভাবে ব্যয় করব।”
তিনি আরও বলেন, “বর্তমানে তেলের সংকট আংশিকভাবে ইরানের পরিস্থিতির কারণে সৃষ্টি হয়েছে। তবে আমরা এ সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছি, যাতে জনগণ স্বস্তি পায়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি ইমদাদুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রুহুল আমিন, হাফেজ মাওলানা আব্দুস ছাত্তার আজাদী, মাওলানা আব্দুল কাদের, সাবেক আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, মাসুম খান চৌধুরী, টিম সদস্য মাওলানা ইয়াকুব আলী, প্রফেসর সিদ্দিকুর রহমান, দেবহাটা আদর্শ শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মনিরুজ্জামান ও সেক্রেটারি আবুল কালাম আজাদসহ স্থানীয়
