মাগুরায় অসহায় ও দুস্থ মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে “এএম পরিবার মানবতার পেজ”-এর উদ্যোগে ঈদের খুশির বাজার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকাল ৪টায় মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানবিক আয়োজনের মাধ্যমে প্রায় ৫০ জন অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আশরাফুজ্জামান শামীম। প্রধান বক্তা ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ আল-আমীন মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএম পরিবারের এডমিন আঃ মাজিদ এবং সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কাজল তেওয়ারী।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের দুঃখ-দুর্দশা অনেকটাই লাঘব করা সম্ভব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেন সৈয়েদা নাফিসা, মীনা আলী, তুহিন আহম্মেদ চৌধুরী, মোঃ মনজুরুল আলম, রুবেল মিয়া, মিজানুর রহমান, জেসমিন আক্তার, মাসুদ রানা, মোঃ দেলোয়ার হোসাইন, মোঃ নুর আলম, মোঃ সাইদুল ইসলাম, আদুরী আলম, আকতার জামান, রিপন মিয়া, শাহনেওয়াজ, পারভীন অপরাজিতা, শাহিনা আক্তার, সোহেল রানা, জহুরুল ইসলাম, শাহানাজ আক্তার, মোঃ জুলহাস হোসেন, মেহরাব হোসেন, মিতালী পান্ডে, মনিকা মিশ্র, রাসেল কবীর, পলাশ আহমেদ, সোলাইমান হোসেন, শুভ মাহমুদ, সরকার মেহরাব, খাইরুল ইসলাম, আর জে ফয়সাল, সেলিনা আক্তার, মোঃ কামাল উদ্দিন, ফাহাদ আহম্মেদ, রুবায়েত হোসেন সাচি, ফরহাদ আহম্মেদসহ আরও অনেক মানবিক মানুষ।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
