বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় শিশুদের নিয়ে বন্ধুসভার ‘মেহেদি উৎসব’ অনুষ্ঠিত

সাতক্ষীরায় শিশুদের নিয়ে বন্ধুসভার ‘মেহেদি উৎসব’ অনুষ্ঠিত

সাতক্ষীরায় শিশুদের নিয়ে বন্ধুসভার ‘মেহেদি উৎসব’ অনুষ্ঠিত


মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দের পূর্ণতা আসে হাতের মেহেদির রঙে। তবে সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী শিশুদের কাছে মেহেদি লাগানো অনেকটা বিলাসিতার মতো। সেই সব শিশুদের ঈদের খুশিতে রাঙাতে ব্যতিক্রমী এক ‘মেহেদি উৎসব’ আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা, সাতক্ষীরা।

১৮ মার্চ সাতক্ষীরা শহরের পলাশপোল নিউ মার্কেট প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। ছোট ছোট শিশুদের প্রাণবন্ত হাতগুলোতে নিপুণ কারুকাজে মেহেদি পরিয়ে দেন বন্ধুসভার বন্ধুরা।

আয়োজকরা জানান, যে শিশুরা শৈশব থেকেই জীবন সংগ্রামে ব্যস্ত, তাদের কাছে হাতভর্তি মেহেদি দিয়ে ঈদ উদযাপন করা একটি স্বপ্নের মতো। সেই স্বপ্ন বাস্তবায়নে এবং ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতেই সাতক্ষীরা বন্ধুসভার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

মেহেদি উৎসবে শিশুদের হাতে নকশা এঁকে দেন সাতক্ষীরা বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক করিমন নেছা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শারমিন আক্তার এবং সদস্য তাসনিহা নীলাশা জুঁইসহ অন্য বন্ধুরা।

মেহেদি উৎসবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার  সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুদীপ্ত দেবনাথ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাশ্বত পার্থিব এবং সদস্য ইরফান ফাত্তাহসহ অন্য বন্ধুরা।

বন্ধুসভার বন্ধুরা বলেন, "ঈদের আনন্দ কয়েক গুণ বেড়ে যায় যখন শিশুদের মুখে হাসি দেখি। এই রঙিন হাতগুলোই আমাদের সার্থকতা। আগামীতেও আমরা এ ধরনের সামাজিক ও মানবিক কাজে পাশে থাকতে চাই।"