মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় মোসলেমা আদর্শ একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত

সাতক্ষীরায় মোসলেমা আদর্শ একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত

সাতক্ষীরায় মোসলেমা আদর্শ একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত

সাতক্ষীরায় মোসলেমা আদর্শ একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আনন্দঘন পরিবেশে পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ ২০২৬) সকাল ৯টায় একাডেমি প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ ও বর্তমান সাতক্ষীরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ইজ্জত উল্লাহ। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন এবং নানা অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তারা বলেন, মোসলেমা আদর্শ একাডেমি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার—যেখানে শিক্ষার্থীরা নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠে।
সংবর্ধিত অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি দেশের উন্নয়নে সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
পুনর্মিলনীতে বিভিন্ন ব্যাচের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।


এ সময় সভায় বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সমাজের উন্নয়ন, মানবকল্যাণ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেখ খালিদুজ্জামান, কাজী সাদিকুর রহমান, আব্দুল্লাহ, ইকরামুল ইসলাম, মনিরুজ্জামান, জামাল উদ্দিন, ফিরোজ আহমেদ রাজু, রবিউল ইসলাম, কামাল উদ্দিন, মারুফ আমান সিদ্দিকী, নুরুল আমিন, মনিরুল বারী, আব্দুল জাকির, রফিকুল ইসলাম, সৈয়দ সাইফুল্লাহ, শফিউল্লাহ, আসাদুজ্জামান, মোস্তাক আহমেদ, রেজা হোসেন বাদশা, এস এম হুমায়ুন মোরশেদ, শেখ ফকরুজ্জামান, মতিউর রহমান মতি, মহিবুবুল ইসলাম রাজুসহ আরও অনেকে।


উল্লেখ্য, অনুষ্ঠানটির আয়োজন করেন মোঃ মতিউর রহমান ও মোঃ বেলায়েত হোসেন পিন্ট।