মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিযোগ বক্স খুললেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান

অভিযোগ বক্স খুললেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান

অভিযোগ বক্স খুললেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান

মাগুরার সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানের জন্য জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে  ১১ টি অভিযোগ বক্স  স্থাপন করেছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। আজ মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের মূল ফটকের সামনে স্থাপিত অভিযোগ বক্সটি খোলেন মনোয়ার হোসেন খান। এ বক্সে সাধারণ মানুষের দেওয়া  ৬ টি অভিযোগ পাওয়া যায়। 


মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন,সাধারণ মানুষের  এমন অনেক সমস্যা আছে  যেগুলো মানুষ  প্রকাশ্যে বলতে পারেনা। সেই অভিযোগগুলো সমাধানের জন্য মানুষ লিখিতভাবে অভিযোগ বক্সে দিতে পারে। তাহলে আমরা সে অভিযোগগুলো পর্যালোচনা করে তোর সমস্যা সমাধানের জন্য জোর চেষ্টা চালাবো। আমরা মাগুরার আপামর জনসাধারণকে সাথে নিয়ে  জেলার উন্নয়ন করতে চাই। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে স্থাপিত অভিযোগ বক্সগুলো খুলে তা  থেকে সংগৃহিত অভিযোগ গুলো নিয়ে  আলোচনা করে যথাযথভাবে সমাধান করা হবে।