রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদের দিন “জয় বাংলা” স্লোগানে মিছিল, ভিডিও ভাইরাল—শ্রীপুরে দুই যুবক আটক

ঈদের দিন “জয় বাংলা” স্লোগানে মিছিল, ভিডিও ভাইরাল—শ্রীপুরে দুই যুবক আটক

ঈদের দিন “জয় বাংলা” স্লোগানে মিছিল, ভিডিও ভাইরাল—শ্রীপুরে দুই যুবক আটক

মাগুরার শ্রীপুরে ঈদের দিন অভিনব সাজে “জয় বাংলা” স্লোগানে একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযান চালিয়ে মিছিলে জড়িত দুই যুবককে আটক করেছে পুলিশ।


আটককৃতরা হলেন—মো: রাজু কাজী (২৮), পিতা: মৃত আজাহার কাজী এবং ঝান্টু কাজী (২৫), পিতা: মো: মজিদ কাজী। তাদের বাড়ি শ্রীপুর উপজেলার চর জোকা এলাকায়।


পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নজরে আসার পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করা হয়। তদন্তের মাধ্যমে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হলে পরবর্তীতে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়।


শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো: শাহিন মিয়া জানান, “ভাইরাল ভিডিওর সূত্র ধরে সংশ্লিষ্টদের শনাক্ত করে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।