বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে দেশের টিভি চ্যানেল ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নির্বাচিত কিছু অনুষ্ঠানের খবর দিয়ে এ প্রতিবেদন সাজানো হয়েছে ।

বিটিভি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সকাল ১০টা ৩৫ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান। বেলা ১২টায় দেশাত্মবোধক কবিতা আবৃত্তির অনুষ্ঠান। দুপুর ১২টা ৪৫ মিনিটে রয়েছে সংগীতানুষ্ঠান ‘স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন’। দুপুর দেড়টায় প্রচার হবে ১৯৭১ সালের ২৬ মার্চ দেশি-বিদেশি পত্রিকায় প্রকাশিত সংবাদের বিশ্লেষণধর্মী একটি অনুষ্ঠান। বিকেল সাড়ে ৪টায় থাকছে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। বিকেল ৫টায় সংগীতানুষ্ঠান। সন্ধ্যা ৬টায় থাকছে বিশেষ আলোচনা অনুষ্ঠান। রাত ৯টায় দেখা যাবে বিশেষ নাটক ‘ওঁরা ছিলেন বলেই’। রাত ১০টায় প্রচার হবে আলেখ্যানুষ্ঠান ‘মুক্তির পতাকা’।

দুরন্ত দুরন্ত টিভিতে সকাল ৭টায় প্রচার হবে নৃত্যানুষ্ঠান ‘প্রিয় বাংলাদেশ’, সকাল ৮টায় ও দুপুর ১২টা ৩০ মিনিটে ‘আমাদের মুক্তির গান’। দুপুর ১২টায় ও রাত ৯টায় প্রচার হবে ‘লাল সবুজের পতাকা’। অনুষ্ঠানটিতে নেপথ্য কণ্ঠে দেশাত্মবোধক বিভিন্ন গান ও কবিতার সঙ্গে কোরিওগ্রাফি করেছেন শিল্পীরা, যার মাধ্যমে স্বাধীনতার মহান চেতনাকে তুলে ধরা হয়েছে। পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। অনুষ্ঠানটিতে নৃত্য পরিচালনা করেছেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও সুদেষ্ণা স্বয়মপ্রভা, কোরিওগ্রাফি করেছেন সাংস্কৃতিক সংগঠন ‘নৃত্য নন্দন’-এর নৃত্যশিল্পীরা এবং নেপথ্যে কণ্ঠ দিয়েছেন সুনিপুণ বড়ুয়া চৌধুরী ও মেহজাবিন মৌশি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আয়োজন করা হয়েছে ‘আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’-এর। অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত হবে তথ্যচিত্র : দ্য পিপলস প্রেসিডেন্ট। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সমবেত সংগীত পরিবেশন করবেন একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ। একক সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট সংগীতশিল্পী খুরশিদ আলম ও আলম আরা মিনু। এরপর ফারহানা চৌধুরী বেবীর পরিচালনায় নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস। একক সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী মনির খান, দেবলীনা সূর ও ফেরদৌস আরা। অন্তর দেওয়ানের পরিচালনায় নৃত্য পরিবেশন করবেন কালারস অব হিল এবং আবৃত্তি করবেন আবৃত্তিশিল্পী টিটো মুনসী। একক সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী নাসির, রিজিয়া পারভীন, সাদমান পাপ্পু, ইথুন বাবু, মৌসুমী, পলাশ সাজ্জাদ, পরাণ হাসান ও আকলিমা মুক্তা। সবশেষে নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।