কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।
মোঃ- মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ইং পালিত করা হয়েছে কিশোরগঞ্জে আজ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত সবাই গভীর শ্রদ্ধা জানিয়ে জাতির সূর্যসন্তান বীর শহীদদের কে স্মরণ করেন।
বক্তারা বলেন,লাখো শহীদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনোদিন ভোলার যা না। এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন এবং তার ডাকে সাড়া দিয়ে দেশের সর্বস্তরের জনগণ ঝাঁপিয়ে পড়ে ৯ মাস রক্তক্ষিয় যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর আমরা পাই এক স্বাধীন বাংলাদেশ।
শহীদদের প্রতি সম্মান,শ্রদ্ধা ও ভালোবাসা জাতির অন্তরে চিরকাল লালিত থাকবে। তাদের এই আত্মত্যাগ ইতিহাসে অম্লান হয়ে থাকবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জোগাবে।
শহীদদের স্মরণে জেলা পুলিশ কিশোরগঞ্জের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ- মাজহারুল ইসলাম,জেলা প্রশাসক আসলাম মোল্লা, জেলা পরিষদের প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং পুলিশ সুপার ড.এ.এস.এম. ফরহাদ হোসেন। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,জেলা পুলিশের সদস্যবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি বর্গ, সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
পরে সকাল ৮টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করে পরে বেলুন উড়ানো ও শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্ত করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কুচকাওয়াজে দেশাত্মবোধ ও শৃঙ্খলার চিত্র ফুটে ওঠে।
