রবিবার, আগস্ট ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলেই বন্ধ হিলি স্থলবন্দর কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে থমকে আমদানি-রপ্তানি

খুলেই বন্ধ হিলি স্থলবন্দর কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে থমকে আমদানি-রপ্তানি

খুলেই বন্ধ হিলি স্থলবন্দর কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে থমকে আমদানি-রপ্তানি

খুলেই বন্ধ হিলি স্থলবন্দর কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে থমকে আমদানি-রপ্তানি

ফারহান ইসলাম হিলি ও পাঁচবিবি প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে আজ থেকে চালু হওয়ার কথা থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও বন্ধ রয়েছে।

শনিবার (২৮ মার্চ) বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। পাশাপাশি বন্দরের অভ্যন্তরীণ অন্যান্য কার্যক্রমও চালু হয়েছে।

হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে গত ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা ১০ দিন সি অ্যান্ড এফ এজেন্টদের সকল কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে শনিবার থেকে কার্যক্রম স্বাভাবিক হওয়ার কথা থাকলেও ভারতীয় কাস্টমসের এক সুপারের মৃত্যুতে ভারতীয় ব্যবসায়ীরা পণ্য রপ্তানি বন্ধ রেখেছেন। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়নি। তবে আগামীকাল রবিবার (২৯ মার্চ) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার আশা করা হচ্ছে।

এদিকে, ঈদের ছুটি শেষে বন্দরের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এতে বন্দরের ভেতরে আটকে থাকা আগের আমদানিকৃত পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দরের অন্যান্য কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, এই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত রয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত যাত্রী পারাপার চালু থাকবে।