বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংসদে শাহজাহান চৌধুরীর কথার কড়া জবাব দিলেন জয়নুল আবদিন ফারুক

সংসদে শাহজাহান চৌধুরীর কথার কড়া জবাব দিলেন জয়নুল আবদিন ফারুক

সংসদে শাহজাহান চৌধুরীর কথার কড়া জবাব দিলেন জয়নুল আবদিন ফারুক

 


চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জাতীয় সংসদে বলেছেন, আইমমন্ত্রী বক্তব্য রাখেন এক রকম, এর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন অন্যরকম। স্পিকার মহাদয় আপনার কাছে অনুরোধ করব যেটা আইনমন্ত্রীর জবাব দেবেন, সেটি আইনমন্ত্রী দিলে ভালো হয়। আমার কাছে মনে হচ্ছে- আইনমন্ত্রী বক্তব্যটা আমরা গ্রহণ করতে পারি। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা রাখেন, সেটি দুজনের মধ্যে ভিন্নতা দেখা যাচ্ছে। রিলেভেন্ট অনুসারে অনুমতি দিলে ভাল হয়।


এ বিষয়ে কড়া জবাব দিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, শাহজান চৌধুরী আমাদের সরকার সম্পর্কে এবং দুজন মন্ত্রী সম্পর্কে বলেছেন সেটি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে যে পার্থক্যের সৃষ্টি করতে চেয়েছেন। কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন নেতার আদর্শে গঠিত সেই দলে কোনো বিভাজন নাই এবং যাদেরকে এখানে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে তারা অত্যন্ত যোগ্য ব্যক্তি। এদের মধ্যে কোনো বিভাজন নাই।