বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম জানিয়েছেন, দেশীয় ঐতিহ্য রেশমের উন্নয়নে কাজ করছে সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনাতে রেশম খাতের উন্নয়নে কাজ করছে সরকার। দারিদ্র হ্রাসে রেশম খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেহেতু এখাতের জনবলের অধিকাংশই গ্রামীণ দুস্থ নারী। এই শিল্প উন্নত করলে গ্রামীন কর্মসংস্থান বাড়াবে। তবে এজন্য বিদেশি বিনিয়োগ আনতে হবে সেজন্য সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে কাজ করছি।
সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অফিসকক্ষে জাপানভিত্তিক প্রতিষ্ঠান অনোডা ইনক-এর নেতৃত্বে একদল প্রতিনিধির সাথে সৌজন্য সাক্ষাতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রেশম খাতে জড়িত দুস্থ নারীদের ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় কাজ করছি। এখাতের সাথে সংশ্লিষ্ট বন্ধ থাকা কারখানাগুলো চালু করতে উদ্যোগী সরকার।
