সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত, ভোট ১০ এপ্রিল।

জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত, ভোট ১০ এপ্রিল।

জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত, ভোট ১০ এপ্রিল।


মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।

আগামী ১০ই এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অনলাইন অফলাইন ভিত্তিক অন্যতম সংগঠন জিয়া সাইবার ফোর্স-এর কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিকী নির্বাচন উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার জনাব সিদ্দিক বেলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের পর সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী—
জনাব আব্দুল জলিল (গোলাপফুল প্রতীক) এবং মোহাম্মদ আলফাজ উদ্দিন  দেওয়ান (কম্পিউটার প্রতীক)।
অন্যদিকে,সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী—
মিয়া মোঃ-রাজিবুল ইসলাম (জাহাজ প্রতীক), মোঃ আরিফুল ইসলাম তানিম (হাত ঘড়ি প্রতীক) এবং মোছাঃ মনিরা জাহান (ছাতা প্রতীক) নিয়ে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রার্থীরাও নিজ নিজ অবস্থান থেকে অনলাইনভিত্তিক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের সমর্থন পেতে সক্রিয় রয়েছেন।

সংগঠনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন,এই নির্বাচন জিয়া সাইবার ফোর্সের নেতৃত্বে নতুন উদ্যম ও গতিশীলতা নিয়ে আসবে এবং সংগঠনকে ভবিষ্যতে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে তুলবে।