রবিবার, আগস্ট ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আবাদি জমি কেটে পুকুর খনন: এক লাখ টাকা জরিমানা

আবাদি জমি কেটে পুকুর খনন: এক লাখ টাকা জরিমানা

আবাদি জমি কেটে পুকুর খনন: এক লাখ টাকা জরিমানা

নাজমুল হাসান, বিশেষ প্রতিনিধি (কুড়িগ্রাম)

‎কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ফুলবাড়ী উপজেলার কবিরমামুদ গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায়  এক লক্ষ টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও 
‎উপজেলা নির্বাহী অফিসার।
‎জানা গেছে, উপজেলার চন্দ্রখানা মুসল্লীপাড়া গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন বাবুল কৃষিজমি নষ্ট করে অনুমোদন ছাড়াই পুকুর খনন করছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

‎এসময় অবৈধভাবে আবাদি জমি কাটার অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

‎উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।