রবিবার, আগস্ট ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় টিপু সুলতানের ওপর অতর্কিত হামলার অভিযোগ

মাগুরায় টিপু সুলতানের ওপর অতর্কিত হামলার অভিযোগ

মাগুরায় টিপু সুলতানের ওপর অতর্কিত হামলার অভিযোগ

মাগুরায় টিপু সুলতানের ওপর অতর্কিত হামলার অভিযোগ
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের উত্তর মাঝাইল গ্রামে টিপু সুলতান নামে এক ব্যক্তি অতর্কিত হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর অভিযোগ, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম টিটব ও হাসানের নেতৃত্বে একদল ব্যক্তি তাকে মাঠের ভেতরে একা পেয়ে মারধর করে। বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার উত্তর মাঝাইল গ্রামের কানাবিলার মাঠে এ ঘটনা ঘটে।
আহত টিপু সুলতানকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর স্বজনদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবুল কাশেম টিটব বলেন, “আমি বর্তমানে মাগুরায় অবস্থান করছি। এই ঘটনার বিষয়ে কিছুই জানি না। এলাকায় শুনে পরে বিস্তারিত জানাতে পারব।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।