রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসরাইলের প্রতিরক্ষা নেটওয়ার্কে বড় ধরনের হ্যাকিংয়ের দাবি ইরানের

ইসরাইলের প্রতিরক্ষা নেটওয়ার্কে বড় ধরনের হ্যাকিংয়ের দাবি ইরানের

ইসরাইলের প্রতিরক্ষা নেটওয়ার্কে বড় ধরনের হ্যাকিংয়ের দাবি ইরানের

ইসরাইলের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা নেটওয়ার্কে সফলভাবে অনুপ্রবেশ করে সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে ইরানের হান্দালা সাইবার গ্রুপ। একই সঙ্গে ইসরাইলের কোনো সামরিক অবকাঠামোই আর নিরাপদ থাকবে না বলে সতর্ক করেছে তারা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) গ্রুপটির এক বিবৃতির ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি।

তাদের দাবি, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সমন্বিত কমান্ড ও কন্ট্রোল সিস্টেম ডিজাইন ও পরিচালনাকারী প্রতিষ্ঠান পিএসকে উইন্ড টেকনোলজিস-এর নেটওয়ার্কে জটিল সাইবার হামলা চালানো হয়। এতে প্রতিষ্ঠানটির সার্ভার থেকে সব সংবেদনশীল তথ্য সম্পূর্ণভাবে সংগ্রহ করা হয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, এই প্রতিষ্ঠানটি ইসরাইলের কমান্ড সেন্টার, যোগাযোগ ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবকাঠামোর ‘মস্তিষ্ক’ হিসেবে কাজ করে।

হান্দালা গ্রুপ আরও দাবি করে, তারা যে শীর্ষ গোপন তথ্য সংগ্রহ করেছে তা সরাসরি প্রতিরোধ অক্ষের ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

ইসরাইলিদের উদ্দেশে সতর্কবার্তায় গ্রুপটি জানায়, যে পাসওভার তারা উদযাপন করে, তা শিগগিরই অমলিন দিনে পরিণত হবে। এখন থেকে কোনো কমান্ড বা প্রতিরক্ষা কেন্দ্রই প্রতিরোধ বাহিনীর হামলা থেকে নিরাপদ থাকবে না বলেও দাবি করা হয়।

বিবৃতির শেষে বলা হয়, এটি ইসরাইলের মিথ্যা নিরাপত্তাবোধ ভেঙে পড়ার সূচনা মাত্র। সামরিক মানদণ্ড মেনে তৈরি যত উন্নত সিস্টেমই হোক না কেন, প্রতিরোধ বাহিনীর সাইবার সক্ষমতার সামনে কিছুই অক্ষত থাকবে না বলেও পুনর্ব্যক্ত করে তারা।