শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পঞ্চগড় দেবীগঞ্জে ৮৭ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১।

পঞ্চগড় দেবীগঞ্জে ৮৭ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১।

পঞ্চগড় দেবীগঞ্জে ৮৭ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১।

মোহাম্মদ মাহাবুব আলম 
পঞ্চগড় জেলা প্রতিনিধি


পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৮৭ লাখ টাকা মূল্যমানের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ সুজন মোহন্ত (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১৩।
র‍্যাব জানায়, বুধবার (১ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮নং দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট ধনমণ্ডল এলাকার একটি বসতবাড়ির সামনে ফাঁকা স্থানে অভিযান চালানো হয়। এ সময় ২৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ সুজন মোহন্তকে আটক করা হয়।
আটক সুজন মোহন্ত ওই এলাকার বাসিন্দা চিনমহন্তের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, মূর্তিটি সংরক্ষণ করে পাশ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে রেখেছিলেন।
র‍্যাব-১৩ এর পক্ষ থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিকে, দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার জানান, র‍্যাব আটক আসামি ও উদ্ধারকৃত মূর্তিটি থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।