জিহাদ হাসান, মাগুরা জেলা প্রতিনিধি : আজ ০৪ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখে মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা মহোদয় মাগুরা জেলার মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের অগ্রগতি এবং সেবা কার্যক্রম পর্যালোচনা করেন। এসময় তিনি থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং জনগণের প্রতি আরও আন্তরিক ও দায়িত্বশীলভাবে সেবা প্রদানের নির্দেশনা দেন।
পুলিশ সুপার মহোদয় থানার বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং দাপ্তরিক নথিপত্র, অস্ত্রাগার ও হাজতখানা পরিদর্শনপূর্বক সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসার ও ফোর্স। মাগুরা জেলা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ব৷