রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লেবাননে একদিনে আরও ৫৪ জনকে হত্যা করল ইসরাইল

লেবাননে একদিনে আরও ৫৪ জনকে হত্যা করল ইসরাইল

লেবাননে একদিনে আরও ৫৪ জনকে হত্যা করল ইসরাইল

গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন।  এ ছাড়া আহত হয়েছেন ১৫৬ জন। এ নিয়ে গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১৪০০ ছাড়াল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।  খবর আনাদোলুর। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪২২ জনে এবং একই সময়ে আহত হয়েছেন আরও ৪ হাজার ২৯৪ জন। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইল বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হলেও ২ মার্চ হিজবুল্লাহর সীমান্তবর্তী হামলার পর নতুন করে সংঘাত শুরু হয় অঞ্চলটিতে।

এর পর থেকে হিজবুল্লাহ ও ইসরাইল বিভিন্ন এলাকায় রকেট হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, লেবাননে ইসরাইলের ইসরায়েলের অব্যাহত হামলা এবং ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র- ইসরাইলের যৌথ অভিযানে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিক্রিয়াতেই এসব হামলা চালানো হচ্ছে।

এদিকে দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর সময় নিজেদের গুলিতেই ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) এক সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক কর্তৃপক্ষ।