রবিবার, আগস্ট ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরা আদর্শ কলেজে সহকারী অধ্যাপক নাছিমা শিলার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মাগুরা আদর্শ কলেজে সহকারী অধ্যাপক নাছিমা শিলার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মাগুরা আদর্শ কলেজে সহকারী অধ্যাপক নাছিমা শিলার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মাগুরা আদর্শ কলেজে সহকারী অধ্যাপক নাছিমা শিলার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি:
মাগুরা আদর্শ কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নাছিমা শিলার শুভ অবসর গ্রহণ উপলক্ষে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (০৬ এপ্রিল ২০২৬) কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও মাগুরা আদর্শ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম কাবিয়ার।
অনুষ্ঠানে গভর্নিং বডির পক্ষ থেকে নাছিমা শিলাকে সম্মাননা স্মারক (মানপত্র) প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মোঃ আলমগীর হোসেন ও নাসিরুল ইসলাম বাবলু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানভীর রহমান উজ্জ্বল।
এছাড়াও আদর্শ কলেজের সাজ্জাদ কবীর দিপুর নেতৃত্বে রোভার স্কাউটের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয় এবং সহকর্মীবৃন্দ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে তাঁকে সম্মান জানান।
অনুষ্ঠানটি ছিল আবেগঘন পরিবেশে ভরপুর, যেখানে সহকর্মী ও শিক্ষার্থীরা নাছিমা শিলার কর্মজীবনের অবদান স্মরণ করেন এবং তাঁর সুস্থ ও সুন্দর অবসর জীবন কামনা করেন।