সোমবার, আগস্ট ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিয়ায় যৌথ অভিযানে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

হাতিয়ায় যৌথ অভিযানে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

হাতিয়ায় যৌথ অভিযানে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।


সোমবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে হাতিয়া থানাধীন ওসখালী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান চলাকালে ওই এলাকার ২টি দোকান ও ৩টি গোডাউন তল্লাশি করে প্রায় ৪০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ২৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ১৫৮টি অবৈধ চায়না দুয়ারী জাল এবং ৪৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ২ জন জাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম।


পরে জব্দকৃত অবৈধ জালসমূহ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।


এছাড়া উদ্ধার হওয়া নিষিদ্ধ পলিথিন মৎস্য অধিদপ্তরের মালখানায় সংরক্ষণ করা হয়েছে।


কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 


হানিফ উদ্দিন সাকিব

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: