সোমবার, জুন ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভাঙা হাতের চিকিৎসা নিতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলো শিশু আব্দুল্লাহ

ভাঙা হাতের চিকিৎসা নিতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলো শিশু আব্দুল্লাহ

ভাঙা হাতের চিকিৎসা নিতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলো শিশু আব্দুল্লাহ

হাত ভেঙে যাওয়ায় হসপিটালে চিকিৎসা নিতে এসে  চিকিৎসকের ভুল চিকিৎসায় আব্দুল্লাহ আল হোসাইন নামে ৮ বছরের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। 

৯ এপ্রিল (বৃহস্পতিবার) কুমিল্লা জেলার লাকসামে ইউনিটি ট্রমা এন্ড জেনারেল হসপিটালে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসা ও হসপিটাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ও নিহত শিশুর স্বজনরা হসপিটালের সামনে মরদেহ রেখে বিক্ষোভ করেন এবং গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। নিহত শিশু আব্দুল্লাহ আল হোসাইন লাকসাম উপজেলার কেমতলি গ্রামের হারুনুর রশিদের একমাত্র ছেলে। সে স্থানীয় একটি নুরানী মাদ্রাসার ছাত্র। 

নিহতের স্বজনরা জানান, ৯ এপ্রিল (বৃহস্পতিবার) আব্দুল্লাহ আল হোসাইন খেলাধুলার সময় হাতে ব্যথা পেলে তাকে দ্রুত লাকসাম ইউনিটি ট্রমা হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ও হসপিটালের মালিক ডা. মুহা. শাহেদ আনোয়ার ভূঁইয়া শিশুটিকে ভর্তি দিয়ে অপারেশনের পরামর্শ দেন এবং প্রায় ৩৫ হাজার টাকা খরচের কথা জানান। একমাত্র সন্তানের সুস্থতার আশায় অপারেশনে সম্মতি দেয় পরিবার। বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। দীর্ঘসময় পর বিকেলের দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর অবস্থা আশঙ্কাজনক এবং দ্রুত কুমিল্লায় নিয়ে যেতে হবে। পরে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে ওই হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হওয়ার কথা জানান। 

এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা মরদেহ নিয়ে আবার লাকসামে ফিরে এসে হাসপাতালের সামনে অবস্থান নেন এবং দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলেও তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এদিকে নিহতের পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি উঠেছে। স্থানীয়দের দাবি, এর আগেও ইউনিটি ট্রমা এন্ড জেনারেল হসপিটালে ভুয়া চিকিৎসকসহ একাধিক ঘটনা ঘটেছে। 

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।