সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাখি শিকার করায় ৭ দিনের কারাদণ্ড

পাখি শিকার করায় ৭ দিনের কারাদণ্ড

পাখি শিকার করায় ৭ দিনের কারাদণ্ড

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের সামনের গাছ থেকে অতিথি পাখি শিকারের সময় আলম শেখ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় উপজেলা পরিষদের সামনের এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলম শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনি এলাকার বাসিন্দা। তিনি মৃত মোকছেদ আলীর ছেলে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, রাত আনুমানিক ২টার দিকে অতিথি পাখি শিকারের খবর পেয়ে উপজেলা পরিষদের সামনে পুলিশের একটি দল পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলম শেখকে আটক করে। এ সময় তার কাছে আনুমানিক ১৫টি অতিথি পাখি পাওয়া যায়।
পরে উদ্ধার করা পাখিগুলোকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে মুক্ত করে দেওয়া হয়। একই সঙ্গে পাখি শিকারের অভিযোগে আলম শেখকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ওসি আরও জানান, পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, শীত মৌসুমে বিভিন্ন জলাশয় ও গাছপালায় অতিথি পাখির আগমন ঘটে। এসব পাখি শিকার বন্ধে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

 

আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি: