সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় বিপিএইচসিডিএ’র মতবিনিময় সভা

মাগুরায় বিপিএইচসিডিএ’র মতবিনিময় সভা

মাগুরায় বিপিএইচসিডিএ’র মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) মাগুরা জেলা শাখার আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় মাগুরা শহরের সৈয়দ আতর আলী রোডের বৈঠক খানায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডাঃ মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল। এ সময় কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোকাদ্দেছ আলী মুজমদার শাহীন, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আওয়াল রাজা, সদস্য ডাঃ মোস্তফা কামাল ও মোঃ কামরুজ্জামান রাসেল উপস্থিত ছিলেন।
বিপিএইচসিডিএ মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ তারেক হোসেনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জিহাদ শেখ (টিক্কা)।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মাগুরা জেলা শাখার সভাপতি ও ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন মাগুরা জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক (ডাঃ) মোঃ আলিমুজ্জামান, মাগুরা সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. এজাজ আহমেদ রোচি এবং মাগুরা পৌর বিএনপির সভাপতি মোঃ মাসুদ হাসান খান (কিজিল)সহ জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা।
মতবিনিময় সভায় জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিভিন্ন সমস্যা, চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সেবায় সমন্বয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, রোগীদের জন্য মানসম্মত ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভার মাধ্যমে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

 

 

 

মোঃ সাজ্জাদ হোসেন

 মাগুরা জেলা প্রতিনিধি