সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

আজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রেস রিলিজ এর  মাধ্যমে জানানো হয়েছে গত ২৭/০৯/২০২৬ খ্রিঃ তারিখ রাত ০০.২৫ ঘটিকার সময় গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর সাকিনস্থ পূর্বপাড়া আবুল কালাম এর বাড়ির ভাড়াকৃত রুমের ভিতর গাছা থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ০৩ (তিন) জন কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

এই সংক্রান্তে গাছা থানার মামলা নং-৪২, তারিখ-২৭/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-19 (f) The Arms Act, 1878 রুজু করা হয়।
উদ্ধারকৃত আলামতের বর্ননাঃ- ক) ০১টি স্টীলের তৈরি চাপাতি । খ) ০১টি স্টীলের তৈরি ছোরা । গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানা: ০১ । মোঃ হাবিবুল্লাহ (২৭), পিতা-মোঃ ইসমাইল, মাতা-মোছাঃ মাহমুদা, স্থায়ী সাং-কুনিয়া তারগাছ (দুলাল মেম্বার এর বাড়ির পিছনে), ওয়ার্ড নং-৩৭, থানা-গাছা, গাজীপুর মহানগর,গাছা, এ/পি সাং- দক্ষিণ খাইলকুর, পূর্বপাড়া (কাউসার এর বাড়ির ভাড়াটিয়া), ওয়ার্ড নং-৩৮, থানা-গাছা, গাজীপুর মহানগর, গাজীপুর।

০২। মোঃ আলমগীর হোসেন (৪৩), পিতা-মৃত আবুল বাশার, মাতা-মোছাঃ শাহিদা বেগম, সাং-পশ্চিম দিঘলী, থানা-চন্দ্রগঞ্জ, জেলা- লক্ষীপুর, এ/পি সাং-কুনিয়া পাছর, বড়বাড়ি চান্দুরা রোড (মিলন চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া), সুলতান মার্কেট বালুর মাঠের পিছনে, ওয়ার্ড নং-৩৭, থানা-গাছা, গাজীপুর মহানগর।

০৩। মোঃ জয়নাল উদ্দিন (৩৩), পিতা-মোঃ মমিন মিয়া, মাতা-মোছাঃ জরিনা খাতুন, সাং-কুনিয়া তারগাছ (ভাসমান), ওয়ার্ড নং- ৩৭, থানা-গাছা, গাজীপুর মহানগর ।
উল্লেখ্য যে, ০১ নং আসামী মোঃ হাবিবুল্লাহর নামে পূর্বে বিভিন্ন আইনে ০৯টি মামলা রয়েছে এবং ০২নং আসামী মোঃ আলমগীর হোসেন এর নামে পূর্বে মানব পাচার ও মাদক আইনে ০২টি মামলা রয়েছে।

 

মো: শাহ আলম গাজীপুর।