সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরাজগঞ্জে পিস্তলসহ আটক ২

সিরাজগঞ্জে পিস্তলসহ আটক ২

সিরাজগঞ্জে পিস্তলসহ আটক ২

সিরাজগঞ্জের বেলকুচিতে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলির খোসা, একটি ম্যাগজিন ও দুটি ইলেকট্রিক শক লাইটসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বেলকুচি উপজেলার রাজাপুর ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—রাজাপুর ইউনিয়নের রাজাপুর উত্তরপাড়া এলাকার জেলহক প্রামাণিক (৫২) ও তার ছেলে মোঃ নাসির (২৮)।
বিকেলে বেলকুচি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম।
সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ খবর পায় যে, জমি-সংক্রান্ত বিরোধের জেরে রাজাপুর ভূমি অফিসের পাশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং গুলি ছোড়ার অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে।
তিনি জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি গুলির খোসা, একটি ম্যাগজিন ও দুটি ইলেকট্রিক শক লাইট উদ্ধার করা হয়েছে। আটক দুজন সম্পর্কে পিতা-পুত্র।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ঘটনার বিষয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা গণমাধ্যমকে জানানো হবে।
সংবাদ সম্মেলনে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোক্তারুজ্জামান, ওসি (তদন্ত) জহুরুল ইসলামসহ পুলিশের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আল-আমিন হোসেন

 সিরাজগঞ্জ প্রতিনিধি