জাতীয় সংসদের গ্যালারিতে অনূর্ধ্ব ১২ বছরের শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন রয়েছে। তবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের অনুরোধে সেখানে আরো ১০০ আসন বরাদ্দ দেওয়া হয়েছে।
জানা গেছে, মন্ত্রী গ্যালারিতে আরো ১০০ আসন শিক্ষার্থীদের বরাদ্দ দেওয়ার আবেদন জানিয়ে স্পিকারের কাছে চিঠি লেখেন। স্পিকার আবেদন মঞ্জুর করেন।
এর মধ্যদিয়ে এখন থেকে আরো বেশি শিক্ষার্থী সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পাবে।
এ বিষয়ে এহছানুল হক মিলন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌ-বিহারে যেতেন, যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। শিক্ষামন্ত্রী হিসেবে আমিও চাই জেন-জিরা রাষ্ট্র সম্পর্কে জানুক, রাজনীতি সচেতন হোক।’
পরে মন্ত্রী জাতীয় সংসদের সচিব গোলাম সারওয়ার ভূঁইয়ার সঙ্গে আলাপ করতে গেলে তিনি উদ্যোগকে স্বাগত জানান।
