গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দূর্গাপূজা ২০২৬ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন গাজিপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়। মতবিনিময়ের শুরুতে পুলিশ সুপার মহোদয় সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পূজা উদযাপন বিষয়ে পূর্বপ্রস্তুতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে সকলের মতামত শোনেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও গার্ড নিয়োগ, এবং পূজা মন্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মন্ডপে পালাক্রমে ডিউটির ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন এবং কোথাও কোনো সমস্যা হলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার, থানার অফিসার ইন-চার্জ, পুলিশ সুপার মহোদয়কে অবহিত করার জন্য তিনি সকলকে পরামর্শ দেন।
গাজিপুর এ বছর ৩৩৪টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তার মধ্যে জয়দেবপুর থানা এলাকায় ২৮টি পূজা মন্ডপ, কালিয়াকৈর থানা ১৩৮টি, শ্রীপুর মডেল থানা ৬০টি, কাপাসিয়া থানা ৬৫টি, কালিগঞ্জ ৪৩টি, পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব সেচ্ছাসেবক ছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। তাছাড়াও সাদা পোশাকে ডিবি, ডিএসবি পুলিশ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল, মোঃ শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল, গাজীপুর, সকল থানা এলাকার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।
মো: শাহ আলম গাজীপুর।
