কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়নে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, অসহায় পরিবারের মধ্যে আর্থিক অনুদান এবং সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
গোবিন্দপুর ইউনিয়নের নবসিঁড়ি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শহীদুল্লাহ্ কায়সার শহীদ।
অনুষ্ঠানে স্থানীয় কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অসহায় একটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, যুবসমাজকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, যুব সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা ভবিষ্যতেও শিক্ষা, মানবিক সহায়তা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বদরুজ্জামান ভূঁইয়া সোহাগ
হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি।
