মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন সভা কক্ষে  সভায় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. কেরামত আলী।সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা.ফজলে রাব্বী,  দাইপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর রেজা , দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম,ধাইনগর আব্দুল লতিবসহ অন্যরা।সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও সভায় অংশ নেন।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় বিভিন্ন ইউনিয়নে মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে আলোচনা ও সমালোচনা হয়। মহাসড়কে টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।সভায় উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। জনস্বার্থে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন,আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।পাশাপাশি আসন্ন সময়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

 

 

মো: মুকুল হক জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ