আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ শুক্রবার এক ভার্চুয়াল সভায় (জুম প্ল্যাটফর্মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়সভায় এ নির্দেশনা দেন তিনি।
সভায় মন্ত্রী বলেন, ‘পরীক্ষাকে কেন্দ্র করে কোনো ধরনের আতঙ্ক বা বিভ্রান্তি ছড়ানো যাবে না। প্রতিটি পরীক্ষা কক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপনের উদ্যোগ নিতে হবে এবং বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা হিসেবে আইপিএস ব্যবহারের নির্দেশনা দেন।
