সোমবার, জুন ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুদ্ধবিরতির মধ্যেও অচল হরমুজ প্রণালি

যুদ্ধবিরতির মধ্যেও অচল হরমুজ প্রণালি

যুদ্ধবিরতির মধ্যেও অচল হরমুজ প্রণালি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো স্থবির হয়ে আছে।

দিয়েছিল, তা আপাতত ফিকে হতে শুরু করেছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কেপলার জানায়, যুদ্ধ শুরুর আগে এই প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করত। অথচ বুধবার (৮ এপ্রিল)  মাত্র পাঁচটি এবং বৃহস্পতিবার (৯ এপ্রিল) সাতটি জাহাজ এই পথ অতিক্রম করেছে। 

বর্তমানে পারস্য উপসাগরে অন্তত ৩২৫টি ট্যাঙ্কারসহ মোট ৬০০টিরও বেশি জাহাজ আটকা পড়ে আছে। বিশ্লেষকদের মতে, বিমা ঝুঁকি এবং নিরাপত্তার অভাবে জাহাজ মালিকরা এখনো এই পথ ব্যবহার করতে ভয় পাচ্ছেন। বিশেষ করে সমুদ্রসীমায় মাইন পেতে রাখার আশঙ্কায় আতঙ্ক আরও বেড়েছে।

পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরান এখন একে অপরের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইরান নিরাপদ যাতায়াতের চুক্তি মানছে না এবং তারা অত্যন্ত সম্মানহানিকর কাজ করছে।