বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার নিজেদের মুদ্রায় টোল নিতে চায় ইরান

এবার নিজেদের মুদ্রায় টোল নিতে চায় ইরান

এবার নিজেদের মুদ্রায় টোল নিতে চায় ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন এক নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান জানিয়েছেন, এই প্রণালি পার হওয়ার জন্য বাণিজ্যিক জাহাজগুলোকে এখন থেকে ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক ইরানের নিজস্ব মুদ্রা 'রিয়াল'-এ পরিশোধ করতে হবে। 

মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেল শুক্রবার (১০ এপ্রিল) এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই সংসদীয় প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের একক আধিপত্য কমিয়ে আনা। ইতোপূর্বে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার পর ইরান যখন এই জলপথটি অবরোধ করেছিল, তখন তারা এক ধরনের অস্থায়ী ‘টোল’ ব্যবস্থা চালু করে।