কসবা য় বাল্যবিবাহ বন্দে উপজেলা প্রশাসনের অভিযান।শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।কসবা পৌরসভার ৯নং ওয়ার্ডের বগাবাড়ি এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিবাহের অভিযোগে তাৎক্ষণিক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি ও সঙ্গীয় ফোর্সকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।
অভিযানে জানা যায়, সাওদা আক্তার লামিয়া (১৬ বছর ৬ মাস), যিনি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী, তার বাল্যবিবাহের আয়োজন করা হচ্ছিল। এ ঘটনায় অভিভাবক হিসেবে মেয়ের বাবা সেন্টু মিয়া (৪৫)-কে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তিনি মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার মুচলেকা দেন।
এছাড়াও বিয়ের জন্য প্রস্তুত করা খাবার জব্দ করে তা আড়াইবাড়ী এতিমখানায় বিতরণ করা হয়।
প্রশাসনের এ ধরনের উদ্যোগ বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।