বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তাহিরপুরে সালিশের মাধ্যমে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের নিষ্পত্তি

তাহিরপুরে সালিশের মাধ্যমে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের নিষ্পত্তি

তাহিরপুরে সালিশের মাধ্যমে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের নিষ্পত্তি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের হাপানিয়া গ্রামে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধ অবশেষে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) স্থানীয়ভাবে আয়োজিত সালিশে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়। পরে উপস্থিত সালিশকারীরা বিষয়টি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেন।

সালিশে তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বালিজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সালিশে উভয় পক্ষের কথা শোনার পর আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করা হয়। দীর্ঘদিনের বিরোধ সালিশের মাধ্যমে নিষ্পত্তি হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে স্বস্তি প্রকাশ করা হয়েছে।

স্থানীয় পর্যায়ে পারস্পরিক আলোচনা ও সালিশের মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধান হওয়ায় দুই পক্ষের মধ্যে বিরোধের অবসান ঘটেছে বলে সংশ্লিষ্টরা জানান।

 


মেরাজ বিন আশকর:
তাহিরপুর। সুনামগঞ্জ