বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত তিন পরিবহনচালককে জরিমানা, হর্ন জব্দ ও ধ্বংস

নওগাঁয় হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত তিন পরিবহনচালককে জরিমানা, হর্ন জব্দ ও ধ্বংস

নওগাঁয় হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত তিন পরিবহনচালককে জরিমানা, হর্ন জব্দ ও ধ্বংস

নওগাঁ সদর উপজেলার মশরপুর বাইপাস এলাকায় অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিন পরিবহনচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি মামলা করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা হাইড্রোলিক হর্নগুলো ধ্বংস করা হয়েছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপনের দায়ে তিনটি পরিবহনের চালকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। প্রতিটি মামলায় জরিমানা আদায় করা হয়। পাশাপাশি হাইড্রোলিক হর্নগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে পরিবহনচালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। বিভিন্ন পরিবহনে লাগানো হয় সচেতনতামূলক স্টিকার।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। জেলা পুলিশের একটি দল অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করে।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর কার্যক্রমও চালানো হচ্ছে। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি