বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাসিরনগরে পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার

নাসিরনগরে পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার

নাসিরনগরে পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ শাহ আলমগীর হোসাইন 

‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।
‎পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে নাসিরনগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নাসিরপুর এলাকায় একটি স্পেশাল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে উপজেলার নাসিরনগর সদর ইউনিয়নের নাসিরপুর পশ্চিমপাড়া এলাকার নৌকাঘাটগামী পাকা রাস্তার পাশে জনৈক আলম মিয়ার বাড়ির পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার ওপর থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের ফেলে যাওয়া প্রায় ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা প্রস্তুতপূর্বক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে নাসিরনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।