সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুয়েল আইচের জন্মদিনকে ‘জাদু দিবস’ ঘোষণা

জুয়েল আইচের জন্মদিনকে ‘জাদু দিবস’ ঘোষণা

জুয়েল আইচের জন্মদিনকে ‘জাদু দিবস’ ঘোষণা


প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচের জন্মদিনটিকে ‘জাদু দিবস’ হিসেবে ঘোষণা করেছেন দেশের জাদুশিল্পীরা। গত শুক্রবার রাতে রাজধানীর এফডিসিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে জাদুশিল্পী ঐক্য পরিষদের পক্ষ থেকে এই বিশেষ ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির নেতৃবৃন্দ মনে করেন, জুয়েল আইচ কেবল একজন শিল্পী নন বরং তিনি বাংলাদেশের এক অনন্য সম্পদ যার অবদানে এই শিল্প আজ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত।

অনুষ্ঠানে জাদুশিল্পী ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, জুয়েল আইচ এই সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন। জাদুশিল্পীদের মতে, তার মতো ব্যক্তিত্বের জন্ম না হলে এই শিল্পে একুশে পদকের মতো সম্মাননা অর্জন সম্ভব হতো না।

তাকে চির তরুণ হিসেবে আখ্যায়িত করে বক্তারা বলেন, সবুজ বাংলাদেশে জুয়েল আইচ লাল সূর্যের মতো দীপ্তি ছড়াচ্ছেন এবং তার হাত ধরেই দেশে জাদুর এক চমৎকার পরিবেশ তৈরি হয়েছে।

জুয়েল আইচ তার প্রেরণাদায়ক বক্তব্যে দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন।