শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদক কারবারি ৫, মাদকসেবী ৪; মামলার পলাতক আসামিও গ্রেফতার

মাদক কারবারি ৫, মাদকসেবী ৪; মামলার পলাতক আসামিও গ্রেফতার

মাদক কারবারি ৫, মাদকসেবী ৪; মামলার পলাতক আসামিও গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: মোঃ কামরুল ইসলাম


রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচজন মাদক কারবারি, চারজন মাদকসেবী এবং পূর্বের মামলার এজাহারনামীয় এক পলাতক আসামিসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারের অভিযোগে গ্রেফতার পাঁচজন হলেন, সুকুমার দাশ (৪০), আব্দুল মান্নান (৪৫), মো. খোকন মিয়া (৩৫), মো. সুরুজ মিয়া (৪৪) ও মো. মতিউর রহমান (২৯)।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে মো. রাকিবুল হাসান (১৯), মো. আশরাফুল ইসলাম (১৯), মো. রাব্বি (১৯) ও মো. আব্দুল্লাহ আল লতিফ (১৮)কে গ্রেফতার করা হয়।অন্যদিকে, পূর্বের একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামি বাবু বড়ুয়া (৪০)কেও অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।কোতয়ালী থানা পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।