শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়বে: নূরুল ইসলাম সাদ্দাম

আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়বে: নূরুল ইসলাম সাদ্দাম

আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়বে: নূরুল ইসলাম সাদ্দাম

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি


মাগুরায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে স্থানীয় লতা কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাগুরা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ নূরুল ইসলাম সাদ্দাম।
জেলা সেক্রেটারি মোঃ এনামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি মোঃ রিয়াজুল ইসলাম এবং কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ডা. জায়েদ আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন, সাবেক জেলা আমীর অধ্যাপক এম বি বাকের, ইসলামী ছাত্রশিবিরের মাগুরা জেলার প্রথম সভাপতি মোঃ মাসুদুল আলম, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৫০০ শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ সহস্রাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রধান কারিগর।”
তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক ফলাফলের মধ্যে সাফল্য সীমাবদ্ধ রাখলে চলবে না। মেধার সঙ্গে সৎ চরিত্র, নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সমাজ পরিবর্তনের সূচনা করার আহ্বান জানান।