শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইল-নরসিংদীর দায়িত্ব পেলেন শরীফুল আলম, কিশোরগঞ্জ-জামালপুরের ইয়াসের খান চৌধুরী

টাঙ্গাইল-নরসিংদীর দায়িত্ব পেলেন শরীফুল আলম, কিশোরগঞ্জ-জামালপুরের ইয়াসের খান চৌধুরী

টাঙ্গাইল-নরসিংদীর দায়িত্ব পেলেন শরীফুল আলম, কিশোরগঞ্জ-জামালপুরের ইয়াসের খান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক,হোসেনপুর,  কিশোরগঞ্জ


টাঙ্গাইল ও নরসিংদী জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শরীফুল আলম। অপরদিকে কিশোরগঞ্জ ও জামালপুর জেলার দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং নান্দাইলের কৃতী সন্তান জনাব ইয়াসের খান চৌধুরী।

নতুন দায়িত্ব পাওয়ায় দুই প্রতিমন্ত্রীকে বিভিন্ন মহলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, শরীফুল আলমের নেতৃত্ব ও অভিজ্ঞতায় টাঙ্গাইল ও নরসিংদী জেলার উন্নয়ন, জনকল্যাণ এবং স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একইভাবে ইয়াসের খান চৌধুরীর নতুন দায়িত্বে কিশোরগঞ্জ ও জামালপুর জেলার উন্নয়ন, নাগরিক সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

দুই প্রতিমন্ত্রীর নতুন দায়িত্বকে ঘিরে সংশ্লিষ্ট জেলাগুলোর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়রা আশা করছেন, তাঁদের মেধা, অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশা গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে।

শুভাকাঙ্ক্ষীরা নতুন দায়িত্বে দুই প্রতিমন্ত্রীর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেছেন। একই সঙ্গে মহান আল্লাহ যেন তাঁদের অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালনের তাওফিক দান করেন—এই প্রার্থনাও করা হয়েছে।

বদরুজ্জামান ভূঁইয়া 
হোসেনপুর (কিশোরগঞ্জ)  প্রতিনিধি।