শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

গলাচিপায় পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

গলাচিপায় পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি 
গলাচিপার পামিতে ডুবে বিপ্লব বেপারী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর আড়াইটার দিকে গলাচিপা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্পের পাশের খালে। বিপ্লবকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
বিপ্লবের প্রতিবেশী সমসের জানায়, দুপুরে বিপ্লবের স্ত্রী গরুকে ঘাস খাওয়ানোর জন্য নদীর পাশে যায়। এসময় বিপ্লব ঘরে ছিল। কিছু সময় পর বিপ্লবের 'বাই উঠলে' (খিচুনি)  দৌড়ে নদীর ঘাটে গিয়ে লাফ দিয়ে নদীতে পরে। এসময় পাশে অন্য বাচ্চারা গোসল করলেও ঘটনাটি খেয়াল করেনি। কিছু সময় পর বড়দের মধ্যে বিষয়টি জানাজানি হলে পানির নীচ থেকে বিপ্লবকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইন চার্জ মো আশাদুর রহমান বলেন,  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  লাশ উদ্ধার করা হয়েছে। 
 রাকিবুল হাসান
গলাচিপা (পটুয়াখালী)  প্রতিনিধি 
গলাচিপা,  পটুয়াখালী