শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিএসইতে লেনদেন বেড়ে ৮০০ কোটি টাকা ছাড়াল

ডিএসইতে লেনদেন বেড়ে ৮০০ কোটি টাকা ছাড়াল

ডিএসইতে লেনদেন বেড়ে ৮০০ কোটি টাকা ছাড়াল

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। অধিকাংশ সিকিউরিটিজে দাম বাড়লেও এদিন মূল্যসূচকে মিশ্র প্রবণতা দেখা গেছে। তবে আগের কার্যদিবসের তুলনায় বাজারে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়ে ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, রবিবার সকাল ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। অবশ্য দুপুর ১২টার দিকে অধিকাংশ সিকিউরিটিজ দাম কমার তালিকায় চলে যায়। দিনশেষে যে কয়টি শেয়ার ও ইউনিটের দাম কমেছে, তার চেয়ে বেশি সংখ্যকের দাম বেড়ে লেনদেন শেষ হয়।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় প্রায় ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক সামান্য বেড়ে ২ হাজার ৭ পয়েন্টে অবস্থান নিয়েছে। তবে দিনশেষে ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৬১ পয়েন্টে নেমে এসেছে।

আজ ডিএসইতে মোট ৮৩৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। 

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৭৫ পয়েন্টে উঠেছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৭৯ প্রতিষ্ঠানের মধ্যে ৭৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৮টির এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫৪ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।