সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংরক্ষিত মহিলা আসন নিয়ে যা বললেন ইথুন বাবু

সংরক্ষিত মহিলা আসন নিয়ে যা বললেন ইথুন বাবু

সংরক্ষিত মহিলা আসন নিয়ে যা বললেন ইথুন বাবু

নপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু। তিনি সংরক্ষিত নারী আসনকে কেবল আনুষ্ঠানিক কোটা পূরণের বিষয় হিসেবে না দেখে এটিকে শক্তিশালী, দক্ষ ও পরীক্ষিত নারী নেতৃত্ব গড়ে তোলার কার্যকর রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

গতকাল (১০ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। এর প্রেক্ষাপটে আজ (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে ইথুন বাবু বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত সেইসব নারীদের, যারা রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, দলের দুঃসময়ে সাহসিকতার সঙ্গে পাশে দাঁড়িয়েছেন এবং দীর্ঘদিনের ত্যাগ ও অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন।

তিনি আরও বলেন, শিক্ষা, ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রজ্ঞা এবং স্বচ্ছ ও গ্রহণযোগ্য ইমেজ-এসব গুণ থাকা নারীরাই এই আসনের প্রকৃত যোগ্য।

তরুণ নারী নেতৃত্বের সম্ভাবনাকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেই সুযোগ অবশ্যই যোগ্যতা ও নিষ্ঠার ভিত্তিতে নিশ্চিত করতে হবে।

ইথুন বাবু মনে করেন, সংরক্ষিত নারী আসন কোনো ব্যক্তিগত পুরস্কার বা সুবিধা লাভের মাধ্যম হওয়া উচিত নয়; বরং এটি হওয়া উচিত দায়িত্বশীল, নৈতিক ও জনমুখী নেতৃত্বের মর্যাদাপূর্ণ ক্ষেত্র।