সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশের সামনে পুলিশ সদস্যকে মারধর, মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়ন গ্রেফতার

পুলিশের সামনে পুলিশ সদস্যকে মারধর, মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়ন গ্রেফতার

পুলিশের সামনে পুলিশ সদস্যকে মারধর, মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়ন গ্রেফতার

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি


মাগুরা শহরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় দুই পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে এক পুলিশ সদস্যকে চড়-থাপ্পড় মারার অভিযোগে মাগুরা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাতে পুলিশ সদস্য ইমরান হোসেন বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পর রাতেই নাঈমুজ্জামান নয়নকে গ্রেফতার দেখানো হয়। মামলায় নয়নসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, শুক্রবার বিকেলে মাগুরা শহরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলে থাকা পুলিশ সদস্য ইমরান হোসেনকে চড়-থাপ্পড় মারেন নাঈমুজ্জামান নয়ন। এ সময় তিনি নিজের মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করেন।
পরবর্তীতে প্রায় ১ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নাঈমুজ্জামান নয়নের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (৩০ আগস্ট) তাকে আদালতে উপস্থাপন করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।