শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফিলিং স্টেশনে হাহাকার, শতাধিক মানুষ ফিরছে খালি হাতে,ফেসবুকে ভুক্তভোগীর আর্তনাদ

ফিলিং স্টেশনে হাহাকার, শতাধিক মানুষ ফিরছে খালি হাতে,ফেসবুকে ভুক্তভোগীর আর্তনাদ

ফিলিং স্টেশনে হাহাকার, শতাধিক মানুষ ফিরছে খালি হাতে,ফেসবুকে ভুক্তভোগীর আর্তনাদ

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় তীব্র জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত তেল না পেয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের পাশে বকুলতা এলাকায় অবস্থিত একটি ফিলিং স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা যায়। ভোর থেকেই তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকলেও অনেক চালক ও সাধারণ মানুষ শেষ পর্যন্ত তেল সংগ্রহ করতে পারেননি।
ভুক্তভোগীদের একজন শরিফ শেখ নামে এক যুবক দীর্ঘ সময় অপেক্ষার পর তেল না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন। তার ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন,
“ধৈর্যের সীমা আজ ৩ ঘণ্টা ছাড়িয়ে গেল! দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে যখন পাম্পের কাছে পৌঁছালাম, ঠিক তখনই আমার সামনের মানুষটি পর্যন্ত তেল পেলো আর আমার বেলাতেই জানানো হলো—‘তেল শেষ’। তেলের লাইন এখন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য দীর্ঘশ্বাস হয়ে দাঁড়িয়েছে।”
তিনি জানান, সকালে ফিলিং স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গ্রামের ভেতর লাইনে দাঁড়িয়েছিলেন। দীর্ঘ অপেক্ষার পর যখন তার সিরিয়াল আসে, তখনই পাম্প কর্তৃপক্ষ তেল শেষ হওয়ার ঘোষণা দেয়। তার পেছনে থাকা প্রায় দুই শতাধিক মানুষও তেল না পেয়ে ফিরে যান।
শরিফ শেখ বলেন, “এখন তেল যেন সোনার হরিণে পরিণত হয়েছে। এই ভোগান্তি আর কতদিন চলবে?”
স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে এলাকায় জ্বালানি সরবরাহ কম থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে করে পরিবহন চালক থেকে শুরু করে সাধারণ যাত্রী সবাই চরম দুর্ভোগে পড়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের আশঙ্কা, স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে